News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নির্বাচন থেকে সরবো না, দুটি আসনে লড়বো : গিয়াসউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:২৭ পিএম নির্বাচন থেকে সরবো না, দুটি আসনে লড়বো : গিয়াসউদ্দিন

‘‘নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। এ দু’টি আসনেই আমার প্রতিপক্ষ দলীয় কোন প্রার্থী তার জনপ্রিয়তার অভাবে এবং আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষের মধ্যে ছড়াচ্ছে আমি নারায়ণগঞ্জ-৩ আসন ছেড়ে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করবো এবং আরেকটি পক্ষ ছড়াচ্ছে নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে আমি নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করবো। এই প্রচারণা সম্পন্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণেদিত এবং ষড়যন্ত্রমূলক’’’ বলেছেন নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

রবিবার বিকেলে বিবৃতিতে তিনি এ কথা জানান ।

নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, ইতোমধ্যে দুটি নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার এবং জনগণ আমার স্বপক্ষে কাজ করতে যেয়ে গণজোয়ার সৃষ্টি করেছে। এই ভয়ে ভীত হয়ে বিরোধী প্রার্থীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি দুটি নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার এবং সর্বস্তরের জনসাধারনকে অবহিত করছি যে, আমি কোন অবস্থাতেই এই নির্বাচনে কোন একটি আসন থেকে সরে যাবোনা, আমি দুটি আসনেই নির্বাচন করবো। কাজেই তাদের মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারে কাউকে কর্ণপাত না করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।