News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

আমলাপাড়ায় বিউটি পার্লারে ইতি হত্যার দায় স্বীকার করলেন স্বামী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৫ পিএম আমলাপাড়ায় বিউটি পার্লারে ইতি হত্যার দায় স্বীকার করলেন স্বামী

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় পরী বিউটি পার্লারের মালিক কামরুন নাহার ইতিকে হত্যার ঘটনায় দোষ স্বীকার করেছেন স্বামী আনোয়ার হোসেন সেন্টু। তিনি জানিয়েছেন পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে সে তার স্ত্রীকে হত্যা করেছেন। ৭ ফেব্রুয়ারী আদালতে তিনি দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। এর আগে ৬ ফেব্রুয়ারী লাশ উদ্ধার করেছে।

আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে তানভীর নামে ১২ বছরের একটি শিশু রয়েছে। কামরুন নাহার ইতি শহরের আমলাপাড়া এলাকায় পরী বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার পরিচালনা করতেন।

নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৮ জানুয়ারী থেকে ইতি নিখোঁজ ছিল। তার ফোন নাম্বারে ফোন করে পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পাই।