নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ৪ ফেব্রুয়ারী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এর অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টা হতে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ (একুশ) ঘন্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া, এর আশেপাশের কোন কোন এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।





































আপনার মতামত লিখুন :