News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

শাহআলমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৫৫ পিএম শাহআলমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম ও তার পরিবার ও কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় জালিয়াতি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাইফুল ইসলাম নামে নারায়ণগঞ্জ-৪ আসনের একজন ভোটার বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন।

সেই সাথে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে আগামী ১২ মে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সিআইডি ইচ্ছা করলে উল্লেখিত তারিখের আগে যে কোনো দিন প্রতিবেদন দিতে পারবেন।

মামলায় বিবাদী করা হয়েছে শাহ আলম তার স্ত্রী ইসরাত জাহান সুমি, দুই ছেলে আহনাফ রাফসান শাসন ও আহনাফ শাহ সাহেল এবং চার কর্মী শাহীন মুন্সি, সোহেব আক্তার সোহাগ, জিয়াউল হক জিয়া ও পলাশ হোসেন শরীফকে।

মামলার আইনজীবী এবং ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, ১, ২ ও ৩ ফেব্রুয়ারি প্রচারণার সময় শাহ আলম ও তার কর্মীরা "বিএনপির মার্কা হরিণ", "ধানের শীষের মার্কা হরিণ", "বেগম খালেদা জিয়ার মার্কা হরিণ", "দেশনেত্রীর মার্কা হরিণ" ইত্যাদি বিভ্রান্তিকর স্লোগান দিয়েছেন। তারা এই স্লোগান দিয়ে ভোটারদের জালিয়াতি করেছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।

এদিকে একই অভিযোগে মুকুল নামে আরেক ব্যক্তি আগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় আগামী ৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শাহ আলমকে।