নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মাদ গিয়াস উদ্দিনের পক্ষে তার ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলের নেতৃত্বে ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও বিশাল শোডাউনের মাধ্যমে এই প্রচারণা চালানো হয়। শোডাউনটি মহাসড়কের আশপাশের এলাকায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।
এতে বিভিন্ন শ্রেনি পেশার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। প্রচারণাকালে ফুটবল মার্কার পক্ষে নানা স্লোগান দেওয়া হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। নেতাকর্মীরা ভোটারদের কাছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার ও বার্তা তুলে ধরেন।
এছাড়া বাড়ি মজলিস, বাড়ি চিনিষ, ছোট সাদিপুর, বন্দেরা ও হাবিবপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট সোনারগাঁওয়েবিতরণ করা হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা এবং আসন্ন নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণায় অংশগ্রহণকারীরা জানান, এলাকায় ফুটবল মার্কার পক্ষে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা উন্নয়ন, সততা ও জনস্বার্থকে বিবেচনায় রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




































আপনার মতামত লিখুন :