মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে আল আমিন (২৫) নামে যুবককে ছুরিকাঘাত করে হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার দিনে রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাগর মোল্লা (২৬) চাঁদপুর জেলার চেঙ্গরচর থানার ষাট নল এলাকায় মামুন মোল্লার ছেলে, মোঃ মাহফুজ (২৩) দেওভোগ আখড়ার কাদির সরদারের ছেলে, মো. রাসেল (২৩) পটুয়াখালী জেলার মাধবপুর এলাকার আ, জব্বার আলীর ছেলে, মরমি ওরফে মনি (২৫) ও সাবিনা (২০) সহোদর বাবুরাইল এলাকার মৃত হাসান আলীর মেয়ে।
ডিবির ইন্সপেক্টর মাহাবুব রহমান জানান, আল-আমিন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু হওয়ার পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবিতে হস্তান্তর করে। তাৎক্ষণিক তথ্য প্রযুক্তির ও বিভিন্ন সূত্রে ধরে ডিবি এসে আই আব্দুল আজিজ ও শরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়ে।
প্রসঙ্গত গত মঙ্গলবার গভীর রাতে উকিলপাড়া এলাকায় চায়ের দোকানে ডেকে এনে এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধারে করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন উকিলপাড়া কলোনী এলাকার আবুলের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিথী বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।




































আপনার মতামত লিখুন :