News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

কাসেমীর নামে মামলা, তদন্তে সিআইডি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:১৯ পিএম কাসেমীর নামে মামলা, তদন্তে সিআইডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করা হয়েছে।


আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।


রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন।

মামলায় অভিযোগ করা হয়, “'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' এ গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে 'নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল' অনলাইন পত্রিকায় মনির হোসাইন কাসেমীর নির্বাচনি প্রার্থী হিসেবে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর দায়িত্বরত রিটার্নিং অফিসার দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই ঘটনায় মনির কাসেমীর ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর কন্টেন্ট আপলোড করা হয়।

বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে 'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।