News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জ শহরে যুবককে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:১১ পিএম নারায়ণগঞ্জ শহরে যুবককে হত্যা

নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকায় মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেলে আল আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উকিলপাড়া এলাকায় চায়ের দোকানে ডেকে এনে এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।  

পরে তাকে উদ্ধারে করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেই সাথে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন উকিলপাড়া কলোনী এলাকার আবুলের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত সাগর নিহত আল আমিনের সম্পর্কে আত্মীয় হয়।

স্থানীয়রা জানান, নিহত আল আমিন ও অভিযুক্ত সাগর সহ তার সহযোগীদের সকলেই মাদকসেবী হিসেবে চিনে। তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।

নিহত আল আমিনের বাবা আবুল বলেন, আমার ছেলেকে রাতের বেলা বাসা থেকে ডেকে নিয়ে সাগর তার বাহিনীকে সঙ্গে নিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।