নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়াকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে রঙ্গিন পোষ্টার সাটানোর অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভাম্যমান আদালত।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্টেট সুহা তাবিল জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া নির্বাচনী আচরণ বিধির ৭ (ক) ধারা লঙ্ঘন করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রঙ্গিন পোষ্টার ও ফেষ্ঠুন সাটানোর অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়াকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করননি ।





































আপনার মতামত লিখুন :