News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:৪১ পিএম নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন স্পষ্ট করে বলেছেন যে, নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। বিশেষ করে পরিবহন সেক্টর, ফুটপাত এবং কলকারখানায় যারা দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিল, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে থানাপুকুরপাড় ও টানবাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অঙ্গীকার করেছেন যে, নির্বাচনে জয়ী হলে কলকারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে এবং যাতে কোনো চাঁদাবাজ ও জুট সন্ত্রাসীরা কোনো সমস্যা করতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে যা যা করা দরকার ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে সে ব্যবস্থাই নেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি নারায়ণগঞ্জের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে, বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। এসব খবর জনগণ পরোয়া করেনা। ১২ তারিখ জনগণ এর উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করে তাহলে কোনো দলীয় লেজুড়বৃত্তি নয়, বরং ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য হবে।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ প্রমুখ।