News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৭ পিএম আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী

আড়াইহাজার উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রগুলোর সার্বিক 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির মোতায়েন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ইউনিটের অধিনায়ক ও উপঅধিনায়ক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। এতে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।
পরিদর্শনের সময় ব্রিগেড কমান্ডার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে তিনি আড়াইহাজার সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে মোতায়েন সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।