News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

দুর্ধর্ষ সন্ত্রাসী শহীদকে সঙ্গে নিয়ে কাসেমীর গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩৯ পিএম দুর্ধর্ষ সন্ত্রাসী শহীদকে সঙ্গে নিয়ে কাসেমীর গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী খেজুর গাছ প্রতীকে ভোট চাইতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ৫ ফেব্রুয়ারী কাশিপুরে এলাকায় গণসংযোগকালে তার সঙ্গে দেখা যায় বহুল আলোচিত জোড়া খুন মামলার আসামী, কথিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শহীদকে।

এলাকাবাসীর অভিযোগ, শহীদ কাশিপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইট-বালু ব্যবসা, ড্রেজার কার্যক্রম ও মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। বাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকান্ড পরিচালনায় তার আলাদা ক্যাডার বাহিনী রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

স্থানীয়রা আরও জানান, সন্ত্রাসী শহীদকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে শোডাউন করে ভোট চাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। শান্তিপ্রিয় জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি।