News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোট সুষ্ঠু না হলে গাদ্দারি হবে : জুলাই শহীদের কবর জিয়ারতে সিরাজী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:১৩ পিএম ভোট সুষ্ঠু না হলে গাদ্দারি হবে : জুলাই শহীদের কবর জিয়ারতে সিরাজী

১১ ফেব্রুয়ারী বুধবার ফতুল্লায় জুলাই যোদ্ধা শহীদ হাফেজ মাবরুর হোসেন রাব্বীর কবর জিয়ারত ও তার বাবার সাথে সাক্ষাৎ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।

কবর জিয়ারত শেষে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, দেশে জনপ্রত্যাশার যে নির্বাচন হবে তা এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে।

তিনি আরো বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে। অতএব এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরেপেক্ষ করতে প্রশাসন কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।