আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী).রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকায় এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি ওই ভোট প্রার্থনা করেন।
দেলোয়ার হোসেন প্রধান বলেন, আমি আপনাদের ভোটে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছি। কলাগাছিয়া ইউনিয়ন প্রতিটি মা বোন ও ভাইয়েরা আমাকে ভালোবাসে বলেই আমাকে বার বার নির্বাচিত করেছেন। কালাম সাহেব ভালো মানুষ। সে তিন তিনবার বাড়িগাড়ি বিক্রি করে নির্বাচন করেছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন কালাম সাহেবের কোন বিকল্প নেই। যারা আমাকে ভালোবাসেন তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা।
ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক জসিম উদ্দিন জসু সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা হাবিব মেম্বার, পাক্কা জুম্মা জামে মসজিদ কমিটির সভাপতি আলকাছ মাদবর, সমাজ সেবক গিয়াস উদ্দিন, সমাজ সেবক আমান, চর ঘারমোড়া পঞ্চায়েত কমিটির সদস্য রফিক দেওয়ানজী প্রমুখ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আলমাছ, আবুল বাদশা, মানিক মাষ্টার, আলামিন, আলতাফ, বাঘা শরিফ, নূর ইসলাম, সেলিম সরদার, সালাউদ্দিন মম্তান, সাহাদাত, আনোয়ার, হাজী জাকির হোসেন, সিপন, ফারুক, আসলাম, আলমগীর, আনোয়ার হোসেন, রফিক, চাঁন মিয়া, রতন, শ্যামল, শিপলু, জুয়েল, সুমনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।






































আপনার মতামত লিখুন :