নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইসলাম সিরাজী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সুষ্ঠু ভোট হলে আমি বিজয়ী হবো এতে কোন সন্দেহ নাই। হাতপাখার জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে কেউ কেউ অপপ্রচার করছে যে আমি সরে গেছি। এটা মূলত প্রপাগান্ডা ও ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা।
সিরাজী বলেন, গত কয়েকদিনে প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে। মানুষ ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারা ভোট দিতে অধীর আগ্রহে রয়েছে। আমাদের জনপ্রিয়তা দেখে অনেকেই ভীত। তারাই নানা ধরনের গুজব ছড়ায়।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের সকলেই মাঠে আছেন, এবং থাকবে। আমরা ভোটে বিজয়ী হয়েই ইনশাল্লাহ ঘরে ফিরবো।
‘প্রশাসনের প্রতি অনুরোধ আপনারা নিরপেক্ষ ও স্বচ্ছ একটি ভোট উপহার দিবেন। আমাদের সার্বিক সহযোগিতাও থাকবে।’


































আপনার মতামত লিখুন :