একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মুফতী মনির হোসেন কাসেমীকে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিষয়টি সকলের কাছেই তখন ছিল অজানা। কিন্তু সেখানে গিয়ে হাজির জন তৎকালীন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ যিনি পরবর্তীতে ডিবির উপ কমিশনার হওয়ায় সকলে তাকে ‘ডিবি হারুন’ হিসেবেই ডাকতেন। সেখানে হারুনের সঙ্গে হাসিমুখেই ছবি তুলেন কাসেমী।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হয়। ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে মনির হোসেন কাসেমী ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তবে তার শারিরীক অসুস্থতা সম্পর্কে ছিল ধোঁয়াশা। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান হারুন অর রশিদ। সঙ্গে ছিলেন উপহারও। সেখানে ঘণ্টাখানেক উপস্থিত ছিলেন হারুন। দরজা বন্ধ করে ঘণ্টাখানেক কথা বলেন। এর পরেই দুইজন হাস্যোজ্জল ছবি তুলেন।


































আপনার মতামত লিখুন :