News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ডাকাতি ছিনতাই মাদক নির্মূলে পুলিশের ভূমিকা প্রশংসনীয় : সজিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:০৪ পিএম ডাকাতি ছিনতাই মাদক নির্মূলে পুলিশের ভূমিকা প্রশংসনীয় : সজিব

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে সোনার বাংলাকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংসদ আজহারুল ইসলাম মান্নান ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। যার সুফল সোনারগাঁবাসী এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ।

সভাপতির বক্তব্যে ওসি মো. মহিবুল্লাহ বলেন, সোনারগাঁ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব। সোনারগাঁকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল ইসলাম, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, বাংলাদেশের খবরের সজিব হোসেন, ভোরের পাতার মশিউর রহমান, রুপালী বাংলাদেশের ডালিম হোসাইন, আজকের দর্পনের হুমায়ুন কবির, নাগরিক সংবাদের রাসেল হোসাইন, বাংলাদেশ বুলেটিনের কামরুজ্জামান রানা, মনির হোসেন, শাহজালাল হোসেন, পনির ভূইয়া, সামির হোসেন, মোক্তার হোসেন, তরিকুল ইসলাম, তোরভ হোসেন, মীমরাজ হোসেন, পলাশ মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় মসজিদের ইমামগণ।