News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বক্তাবলীতে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:৫৬ পিএম বক্তাবলীতে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি ইটভাটা থেকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বক্তাবলী পূর্ব গোপালনগর মেসার্স এস ইউ এ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, একই এলাকার মেসার্স বোখারী ব্রিকসকে ৩ লক্ষ টাকা এবং নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৩ টি ইটভাটা থেকে ৯ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। একই সাথে কার্যক্রম সম্পূর্ণরূপ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি অভিযানে এক্সকাভেটরের সাহায্যে মেসার্স বোখারী ব্রিকস কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।