News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জে জাপানে উচ্চশিক্ষার ভিসা পাওয়া শিক্ষার্থী সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:২৩ পিএম নারায়ণগঞ্জে জাপানে উচ্চশিক্ষার ভিসা পাওয়া শিক্ষার্থী সংবর্ধনা

জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও জাপান গমন পূর্ব প্রস্তুতি ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান জাপান এডুকেশন এন্ড জন সেন্টারের উদ্যোগে এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আয়োজিত

‎ভিসা সাকসেস সেলিব্রেশন অনুষ্ঠানে এপ্রিল সেমিস্টারে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি জাপানে যাত্রার আগে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়, আইন-কানুন, সামাজিক আচরণ ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও জাপান এডুকেশন এন্ড জন সেন্টার

‎এর চেয়ারম্যান নাগামাৎসু ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মহিউদ্দিন মাহমুদ।

‎অনুষ্ঠানে এপ্রিল সেমিস্টারে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দ এবং জুলাই সেমিস্টারে জাপানে পড়াশোনার জন্য আগ্রহী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

‎প্রধান আলোচক নাগামাৎসু ফারুক বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন এবং শিক্ষা কনসালটেন্সি কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাপানের শিক্ষা ব্যবস্থা, আইন, সামাজিক শৃঙ্খলা ও সংস্কৃতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষার্থীদের বাস্তবধর্মী বিভিন্ন দিক তুলে ধরেন।

‎তিনি বলেন, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে জাপানে পড়াশোনা ও বসবাসের ক্ষেত্রে নানা ধরনের বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা এবং সাংস্কৃতিক ভিন্নতার মুখোমুখি হতে হতে পারে। বর্তমানে জাপান সরকার বিদেশিদের আইন ও সামাজিক নিয়ম মেনে চলার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। তাই জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের শুধু ভাষা শিক্ষার ওপর নির্ভর না করে জাপানের আইন, সামাজিক আচরণ এবং সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।


‎তিনি আরও জানান, ৪০টিরও বেশি কনসালটেন্সি এজেন্সির সমন্বয়ে গঠিত কল্যাণমুখী সংগঠন বাসাজ এর নেতৃত্ব দিয়ে তিনি জাপানগামী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করছেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে সচেতনতামূলক ও মোটিভেশনাল ভিডিও তৈরির মাধ্যমেও শিক্ষার্থীদের জাপানের আইন, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে সহজভাবে ধারণা দেওয়া হচ্ছে।

‎তার দীর্ঘ অভিজ্ঞতা, অনুপ্রেরণামূলক উপস্থাপনা এবং শিক্ষার্থীদের মোটিভেট করার দক্ষতার কারণে অনেকেই তাকে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা সেতুবন্ধন তৈরির একজন গুরুত্বপূর্ণ পথিকৃৎ হিসেবে মনে করেন।

‎অনুষ্ঠানে এপ্রিল সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্য থেকে বেস্ট শিক্ষার্থী অ্যাওয়ার্ড  প্রদান করা হয়। একই সঙ্গে রিজিক ইন্টারন্যাশনাল এর স্টাফদের মধ্য থেকেও বেস্ট স্টাফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

‎আয়োজকরা জানান, জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং জাপানে যাত্রার আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

‎অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন জাপানে গমনকারী শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক, অনুপ্রেরণামূলক এবং দিকনির্দেশনামূলক পরিবেশ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।