নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তানিয়া আক্তার নামের এক তরুণী (২০)। ওই সময়ে তার ব্যাগ ছিনিয়ে নিলে সড়কে পড়ে আহত হন। ১২ মার্চ দুপুর দেড়টায় ওই ঘটনা ঘটে।
জানা গেছে, তানিয়া আক্তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একজন ছাত্রী। তিনি স্টেডিয়ামের সামনে আত্মীয়ের বাসায় যাওয়ার সময়ে সড়ক পারাপারের সময়ে ছিনতাইকারী তার হাতে থাকা পার্টস ব্যাগ ছিনিয়ে নিতে গেলে রিক্সা থেকে রাস্তার উপরে পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।





































আপনার মতামত লিখুন :