News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে ব্রহ্মপূত্র নদ থেকে হাতপা বাঁধা লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:১১ পিএম বন্দরে ব্রহ্মপূত্র নদ থেকে হাতপা বাঁধা লাশ উদ্ধার

বন্দরে  ব্রহ্মপুত্র নদ থেকে হাতপা বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বিকালে বন্দর উপজেলার কামতাল এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

কামতাল  তদন্ত কেন্দ্রের  ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাত হোসেন জানান,  শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদীর তীরে কামতাল ললিতমোহন সাধুর আশ্রম সংলগ্ন হাত বাধা অবস্থায় একটি লাশ ভাসছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈদ্দেরবাজার নৌ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।   পুলিশের প্রাথমিক ধারণা  লাশ গুম করার জন্য  হাত-পা রশি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে এখানে এসে লাশটি আটকে যায়।