সপ্তাহের প্রতি শুক্রবারই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়ে থাকে। শুক্রবার আসলেই পথশিশুরা নারায়ণগঞ্জ শহরের প্রধান রেলস্টেশন অপেক্ষা করতে থাকেন। সেই সাথে আবু আল ইউসুফ খান টিপু জুমআর নামাজের পর তাদের মাঝে খাবার বিতরণ করে থাকেন।
আর পথশিশুরাও তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করে থাকেন। শুক্রবারের পাশাপাশি বিশেষ বিশেষ দিনেও পথশিশুদের জন্য এই আয়োজন করা হয়ে থাকে।
মাসুদুর রহমান নামে একজন বলেন, পথশিশুদের মাঝে খাবারের ব্যবস্থা করেছেন। এটা খুবই ভালো উদ্যোগ। তার মতো সমাজের বিত্তশালী মানুষ পাশে দাঁড়ালে পথশিশুরা পথে থাকে না। তারা সমাজের উচ্চশ্রেণিতে পরিণত হতে পারে না। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
পথশিশুদের নিয়ে কাজ করা স্বপ্নছোঁয়া স্কুলের প্রধান শিক্ষক হাবিব প্রধান বলেন, আমরা দীর্ঘদিন যাবত পথশিশুদের নিয়ে স্বপ্নছোঁয়া স্কুলটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য কাজ করে আসছি। এরই মধ্যে গত এক বছর ধরে এই পথশিশুদের জন্য অভিভাবক হিসেবে একজনকে পেয়েছি। তিনি হলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
তিনি আরও বলেন, আবু আল ইউসুফ খান টিপু এই পথশিশুদের অভিভাবক হিসেবে নির্দেশনা দিয়ে থাকেন। তিনি আমাদের কথা দিয়েছেন এই শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। তিনি আগে থেকেই প্রতি শুক্রবার সহ বিশেষ বিশেষ দিনে খাবারের ব্যবস্থা করে থাকেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
এ বিষয়ে আবু আল ইউসুফ খান টিপু বলেন, প্রতি শুক্রবার দুপুরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করি। গত এক বছর ধরেই আমার এই কার্যক্রম চলছে। ঈদুল আজহার পর পথশিশুদের জন্য এখানে একটি কক্ষের ব্যবস্থা করবো। যাতে করে তাদের কারিগরের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করবো। সেই সাথে তাদের প্রাথমিক শিক্ষা দেয়ার ব্যবস্থা করবো। পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থাও করা হবে। আমি সকলের কাছে দোয়া চাই।
তিনি আরও বলেন, এই পথশিশুরা যেন সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে পরিণত হতে পারে এই উদ্যোগ নিতে হবে। পথশিশুদের কোনো ঠিকানা নেই; তাদের খেয়াল করার কেউ নেই। তাই আমি আমার বিবেকের তাড়নায় এই উদ্যোগ নিয়েছি। সমাজের বিত্তশালী মানুষরা এগিয়ে আসলে পথশিশুরা পথহারা হবে না। সমাজে অন্যায় অনাচার কমে আসবে।








































আপনার মতামত লিখুন :