News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মহিষ "ডোনাল্ড ট্রাম্প"কে দেখতে ভীড়, কিনতে না পেরে হতাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:৫৬ পিএম মহিষ

 পবিত্র ঈদুল আজহা  উপলক্ষে নারায়ণগঞ্জে একটি এগ্রো ফার্মে মহিষের নাম রাখা হয়েছে  ‘ডোনাল্ড ট্রাম্প’। ইতোমধ্যে এক ক্রেতা  ট্রাম্পকে কেনার জন্য বুকিংও দিয়েছেন। যে কারণে ট্রাম্পকে কিনতে না পেরে হতাশ অনেকে।

জানা গেছে,  প্রতি বছর ঈদুল আজহায় বাহারি নামের অনেক গরু মহিষ নজর কাড়ে ক্রেতাদের। উৎসুখ মানুষের আলোচনায় থাকে এসব গরু। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। 

শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের গোলাপী কালারের এলভিনো জাতের মহিষটির ওজন প্রায় ৭০০ কেজির বেশী। মহিষগুলোর গায়ের রং (যেমন অ্যালবিনো সাদা) এবং স্টাইলিশ বা অদ্ভুত চুলের স্টাইলের কারণে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের কথা মনে করিয়ে দেয়, তার নামানুসারে খামারিরা এগুলোর নাম রাখেন।

আদর করে রাখা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কারণেই মহিষটি আলোচনায় এসেছে। ডোনাল্ড ট্রাম্পের বেড়ে উঠা নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে। এখানে আরও গরু মহিষ আছে। সবগুলো গরু মহিষই বিক্রি হয়ে গেছে।  

রাবেয়া এগ্রো ফার্মের কর্মচারীরা জানান, ডোনাল্ড ট্রাম্প মহিষের নাম ছড়িয়ে পড়লে অনেকে দেখতে আসেন। অনেকে কিনতেও চেয়েছিলেন। তবে এটা ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। মহিষটি দেশিয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটা এলভিনো জাতের মহিষ। এটার লাইভ ওয়েট আছে ৭০০ কেজির বেশী। মহিষটির সামনের দিকে চুল থাকায় মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা যাওয়ায় তার ভাই ট্রাম্পের সঙ্গে মহিষটির চেহারার মিল খুঁজে পান। তাই মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।