নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এসরোটেক্স গ্রুপের ফারিয়া গার্মেন্টে এজিএম ইদ্রিস আলীর (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। কারখানার ভেতরের স্টোর রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখে শ্রমিকেরা। ওই ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় মরদেহ উদ্ধারকরা হয়। ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
কারখানার তদারক বিদ্যুৎ জানান, এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে যেখানে শ্রমিক মালিক পক্ষের প্রতিনিধিরা থাকবে।






































আপনার মতামত লিখুন :