News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে ৩ নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম বন্দরে ৩ নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

বন্দরে ৩ নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের একতা মার্কেট এলাকার হাজী শহিদুল্লাহ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ শেখ (৩৫), একই ইউনিয়নের চাঁনপুর এলাকার লিটন মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী  রাব্বি হাসান (৩২), বন্দর থানার ১নং ডিসি মিলস এলাকার নূর আলম মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ডলি বেগম (৩৮), বন্দর থানার কেওঢালা এলাকার নুরু মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রানু বেগম (৪২), একই এলাকার আব্দুল হালিমের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিমা আক্তার (৩৭) ও বন্দর থানার কদমতলী এলাকার বারেক সিকদারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জামাল সিকদার সুমন।

ধৃতদের শুক্রবার (১৫ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।