News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রভাব বাড়ছে এনসিপির, বিএনপির ত্যাগীদের হতাশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১০:৪৬ পিএম প্রভাব বাড়ছে এনসিপির, বিএনপির ত্যাগীদের হতাশা

নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করছে মধ্যপন্থী রাজনৈতিক দল এনসিপি। মাত্র এক বছরের পুরোনো এই দলটি ইতোমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে শিক্ষিত ও নতুন ধারার নেতৃত্বকে সামনে এনে দলটি রাজনীতিতে একটি ভিন্ন বার্তা দিতে চাচ্ছে, যা প্রচলিত ধারার রাজনীতিতে হতাশ তরুণদের আকৃষ্ট করছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেজুরবৃত্তি ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিরক্ত একটি বড় অংশ এখন বিকল্প খুঁজছে। এই সুযোগটিই কাজে লাগাচ্ছে এনসিপি। দলটির কার্যক্রম, বক্তব্য এবং সাংগঠনিক কাঠামোতে নতুনত্ব থাকায় তা দ্রæত ছড়িয়ে পড়ছে তরুণ সমাজে।

সম্প্রতি রাজধানীতে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইসহাক সরকারের এনসিপিতে যোগদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার এই সিদ্ধান্ত অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। একই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শনিবার গণঅধিকার পরিষদ ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এতে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশের দাবি, বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেও তারা যথাযথ মূল্যায়ন পাননি। তাদের অভিযোগ, ক্ষমতার পালাবদলের সম্ভাবনা তৈরি হতেই একশ্রেণীর সুবিধাভোগী ও বহিরাগত ব্যক্তি দলে প্রবেশ করে গুরুত্বপূর্ণ পদ ও প্রভাব দখল করে নিচ্ছেন। ফলে যারা দীর্ঘদিন ধরে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন।

এদিকে তৃণমূল পর্যায়ে এনসিপি নিয়ে সরব আলোচনার পাশাপাশি নেতাদের মধ্যেও তৈরী হয়েছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির একাধিক পদস্থ নেতা গোপনে এনসিপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ বাড়িয়েছেন। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সমর্থন চাইছেন অনেকেই। কেউ কেউ জানিয়েছেন, বিএনপি থেকে সমর্থন না পেলে যোগ দিতে পারেন এনসিপিতে। সেই কারনে এখন থেকেই এনসিপির শুভাকাক্সক্ষী হয়ে তাদের নানান ভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন তারা। এই নেতাদের কেউ কেউ বলছেন, রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েও দলের ভেতরে উপেক্ষিত থাকার বেদনা তাদের নতুন আশ্রয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই হতাশা থেকেই নেতাদের কেউ প্রকাশ্যে, আবার কেউ গোপনে এনসিপির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জে এনসিপির দ্রæত উত্থানের পেছনে শুধু নতুন নেতৃত্বই নয়, বরং প্রতিপক্ষ দলের অভ্যন্তরীণ দুর্বলতাও বড় ভ‚মিকা রাখছে। এছাড়া ফতুল্লার মত এলাকায় এনসিপির একজন এমপির জয় পাওয়া পুরো জেলার রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে। প্রমান করে দিচ্ছে যে নতুন দল হলেও তারা এই অঞ্চলে চমক রাখতে সক্ষম। আর এই সেই কারনে যতই বিএনপির তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ