News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ হারালেন ভূমি সহকারী কর্মকর্তা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৩:১৪ পিএম কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ হারালেন ভূমি সহকারী কর্মকর্তা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯ টায় মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুত গতির ট্রাক নিহতের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাবার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক ট্রাক চালক সনাক্ত হয়নি। তবে ট্রাক এবং ভিকটিমের মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।