জমিয়তে ওলামা ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান বলেছেন, ভারতের বিরুদ্ধে যদি লং মার্চ ডাক দেওয়া হয় তাহলে নারায়ণগঞ্জ থেকে লাখ লাখ জনতা সেখানে যুক্ত হবে। আমাদের শুধু হুংকার দিলে চলবে না বরং আন্দোলন করতে হবে। এ দেশের মুসলমান অতীতেও রক্ত দিয়েছে, ভবিষ্যতেও দিতে কাপূণ্যবোধ করবে না।
শুক্রবার দুপুরে রাজধানীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিন ফেরদাউসুরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সভাপতি কামালউদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মনওয়ার হোসাইন, জেলার প্রচার সম্পাদক তাজুল ইসলাম আব্বাস, শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল, নজরুল ইসলাম, আনিসুল রহমান সহ নেতাকর্মীরা যোগ দেন।
সমাবেশ থেকে সেই চুক্তির বিস্তারিত জাতির সামনে প্রকাশের দাবি জানানো হয়।
সমাবেশে নেতারা আরও বলেন, এ বিষয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট নয়। তারা অভিযোগ করেন, বিদেশি প্রভাবের কাছে দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।



































আপনার মতামত লিখুন :