নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক মোঃ হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান গেস্ট লাউঞ্জে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতা পেশায় তাদের অবদান, নিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে তাদের সম্পর্কের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতায় প্রয়াতদের অবদান সহকর্মী ও নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তাঁর বক্তব্যে প্রয়াত হাফিজুর রহমানের মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক বার্তা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, হাফিজুর রহমান মিন্টু একজন পেশাদার সাংবাদিক ছিলেন। সবার কাছে তার গ্রহণ যোগ্যতা ছিলো এবং সে একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। তাঁর প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দের এই অবহেলা আমরা মানতে পারছি না।
আলোচনা শেষে মরহুম হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী পরিষদ সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, পরিষদ সদস্য আরিফ আলম দীপু ও আবদুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ এবং ক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক ফজলুল বারী, সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমেদ, অহিদুল হক খান, নাহিদ আজাদ, এম আর কামাল, শফিউদ্দিন বিটু, আনোয়ার উল্লাহ, মাসুমুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আলী এটম, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, জামাল উদ্দিন বারী, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, এমরান আলী সজীব, মো: সাইফুল ইসলাম (সায়েম)।




































আপনার মতামত লিখুন :