এক বছরেরও বেশী সময় ধরে মুক্ত বিহঙ্গনে জাকির খান। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক এ সভাপতিকে নিয়ে এ সময়ে নানা ধরনের ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অস্বাভাবিক অঙ্গভঙ্গির কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সবশেষ ২৮ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। এ আয়োজনে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় ব্যান্ড দল আর্ক ও হাসান। সেখানে গানের তালে তালে মঞ্চে উঠে জাকির খানের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এর আগেও একাধিক অনুষ্ঠানে নাচতে দেখা গেছে জাকির খানকে। দেওভোগের একটি বিয়ের অনুষ্ঠান জেমসেও গাওয়া ‘জেল থেকে আমি বলছি’ গানের তালে তালে তিনি সুর মেলান। ওই ঘটনাটিও বেশ ভাইরাল হয়। এছাড়া ‘আমার বন্ধু মহা যাদু জানে’ গানের তালে তালেও তাকে নাচতে দেখা গেছে।
২০০৩ সারে ১৮ ফেব্রুয়ারী সাব্বির আলম খন্দকার হত্যাকান্ডের পর বিগত ১৮ বছর পলাতক জীবন অতিবাহিত হয়ে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন জাকির খান। প্রায় ৯৫২দিন কারাভোগের পর ৩২টি মামলা খালাস আর একটি মামলা জামিন পান। ২০২৫ এর ১৩ এপ্রিল জামিনে মুক্তি পান জাকির খান। নারায়ণগঞ্জ কারাগার থেকে দেওভোগের বাসায় যেতে সেদিন বিশাল শো ডাউন করেন তিনি।
এর পর থেকে গাড়িতে চড়ে বিভিন্ন সময়ে বিভিন্নস্থানে যান তিনি। ছাদখোলা গাড়িতে উঠে জাকির খানের হাত উচানোর ভিডিও ভাইরাল হয়। সৌদি ওমরা হজ্জ পালনের সময়ে তায়েফ যাওয়ার সময়েও তিনি ছাদখোলা গাড়িতে হাত উচিয়ে রাখেন। এছাড়া মুন্সীগঞ্জের এক সফরে তাকে দেখা যায় গাড়ির ছাদে উঠার চেষ্টায়।
এরই মধ্যে কিছু আলোচিত ঘটনাও ঘটান তিনি। সম্প্রতি বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন তিনি। সেখানে মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খান সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ছিলেন। এর আগে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর যিয়ারত করেন তিনি।
তবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে দল থেকে মনোনয়ন দেওয়ার ইঙ্গিত দেয়ার পর সাখাওয়াত হোসেন খানও জাকির খানের বাসায় গিয়ে মিষ্টি মুখ করেছিলেন।
জাকির খান ঢাকায় মির্জা আব্বাস থেকে শুরু করে গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভীর মত বিএনপির শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন জাকির খান। ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় সহ তাদের আলাপচারিতার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।
জাকির খান ঢাকা ও নারায়ণগঞ্জ এ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। নির্বাচনের পূর্বে তিনি ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ও মুন্সিগঞ্জে কামরুজ্জামান রতন ও নারায়ণগঞ্জ বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন।
দীর্ঘ সময়ের পর ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে আবারো শো-ডাউনে জাগান দেন জাকির খান। ওই সময়ে আবারো মিডিয়া বক্তব্যে দিতে গিয়ে ফেসবুকে ট্রলের শিকার হন। দীর্ঘদিন ট্রলের শিকার হলে তিনি তার ভিডিও ধারণে নিষেধ করে দেন বিজ্ঞপ্তি মাধ্যমে।
আওয়ামীলীগের লকডাউন চলাকালে দামি রেঞ্জ রোভার নিয়ে শহর ও শহরতলী এলাকায় মটরসাইকেল মহড়া দেন জাকির খান। ওই সময়ে শত শত মটরসাইকেল ও দামি দামি গাড়ী বহরে আলোচিত হন তিনি। কিন্তু কোথাও আওয়ামীলীগ বিরোধী বক্তব্যে দেয়নি, বরং জাকির খানের মহড়া ছিলো একটি মহড়া নিজ বলয় টিকে রাখার জন্য মন্তব্যে বিএনপি নেতাদের। একই সাথে নারায়ণগঞ্জ বিএনপি শীর্ষ পর্যায়ে কয়েক নেতা জাকির খানের দেখা গেলেও এখন শূণ্যেতে রূপ নিয়েছে।




































আপনার মতামত লিখুন :