খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহবান নিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ‘দাওয়াত ও গণসংযোগ মাস’-এর উদ্বোধন এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোবাবর ১ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগ-এ-জান্নাত জামে মসজিদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, বন্দর থানা পশ্চিম শাখা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন ও মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরতে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা নগরবাসীর কাছে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



































আপনার মতামত লিখুন :