নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সোমবার ৯ নভেম্বর সংসদে বলেছেন, ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের প্রত্যেক আসনের প্রত্যেকটি ইউনিয়নে একটি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে কোন ইউনিয়নেই সেই বরাদ্দটা দেওয়া হয়নি। মাননীয় স্পিকার আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে সরকারের কাছে এমনকি কোন রিপোর্ট আছে কিনা যে বিরোধী দলের সংসদ সদস্যদের কোন ইউনিয়নেই কোন উন্নয়ন দরকার নাই। শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনেই উন্নয়ন দরকার। এমন কোন সিদ্ধান্ত বা এমন কোন রিপোর্ট সরকারের কাছে আছে।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমার জানা মতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোন ইউনিয়ন নাই। উনি তো মহানগর থেকে নির্বাচিত। বোধহয় দুই-একটি থাকতে পারে। সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে এবং আপনাদের মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়নের উন্নয়নের যে বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যেই আমি বিরোধী দলের সকল সংসদ সদস্যদের নিকট বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দিব। হতাশ হয়েন না।














(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)









(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)


আপনার মতামত লিখুন :