নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে চাল কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। শহরের পাইকারী বাজার নিতাইগঞ্জ থেকে শুরু করে দিগুবাবুর বাজার, কালিরবাজার, খানপুর বৌ বাজার, হাজীগঞ্জ বাজার, এনায়েতনগর সহ ফতুল্লার বিভিন্ন খুচরা বাজারে বিভিন্ন জাতের চাল সরকারি ঢাকা মহানগরীর বাজারদরের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মাঝারি ও মোটা চালের ক্ষেত্রে এই ব্যবধান পরিষ্কার।
৮ নভেম্বর ২০২৬-এর কৃষি বিপণন অধিদপ্তরের (ডিএএম) সরকারি বাজারদরের সঙ্গে নারায়ণগঞ্জের স্থানীয় বাজারের প্রাপ্ত তথ্য তুলনা করে এমন চিত্র পাওয়া গেছে। সরকারি হিসাবে ঢাকা মহানগরীর খুচরা বাজারে মোটা চালের দাম কেজি প্রতি ৫০ থেকে ৫২ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬০ টাকা এবং সরু চাল ৬৫ থেকে ৯৫ টাকা।
অন্যদিকে নারায়ণগঞ্জের স্থানীয় বাজারে মোটা চাল ৫২ থেকে ৫৬ টাকা, মাঝারি চাল ৬০ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭৮ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মোটা চালের ক্ষেত্রে নারায়ণগঞ্জের বাজারদর সরকারি দরের চেয়ে কেজিতে ২ থেকে ৪ টাকা এবং মাঝারি চালের ক্ষেত্রে ৫ টাকা পর্যন্ত বেশি। তবে সরু বা চিকন চালের স্থানীয় দর সরকারি নির্ধারিত বাজারদরের পরিসরের মধ্যেই রয়েছে।
বাজারের প্রাপ্ত তথ্য অনুযায়ী মিনিকেট ও নাজিরশাইল: ৭৮-৮৫ টাকা।কাটারিভোগ: ৮৪-৮৫ টাকা।বিআর-২৮ ও পাইজাম: ৬০-৬৫ টাকা। স্বর্ণা ও গুটিস্বর্ণা: ৫২-৫৬ টাকা।নিতাইগঞ্জের পাইকারি বাজারে ৫০ কেজির বস্তা প্রতি মাঝারি মানের মিনিকেট ২ হাজার ৮০০ টাকা এবং উন্নত মানের মিনিকেট ৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নাজিরশাইলের দাম মানভেদে ৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত। মাঝারি চালের বিআর-২৮ ও লতা ৫০ কেজির বস্তা ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মোটা চাল ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য থাকায় খুচরা ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
চালের দাম বাড়ার পেছনে যেসব কারণ ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ধানের দাম বৃদ্ধি, মিল পর্যায়ে উৎপাদন ব্যয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াকে চালের বাজারের ঊর্ধ্বগতির কারণ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে প্রতিদিনই বাজারে এসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে প্রচন্ড হতাশ ও বিরক্ত হচ্ছেন বলে জানায় একাধিক ক্রেতারা। নতুন করে চালের দামেও উর্দ্ধগতি হবে তা, তারা যেন নিতেই পারছেনা। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে তারা হতাশ। শীতকালীন সবজিগুলোর মধ্যে কিছু কিছু সবজির দাম কম থাকলেও অধিকাংশ সবজির দামই বৃদ্ধি পাওয়া। তাদের দাবি চালের বাজারে সরকারি ও স্থানীয় দরের ব্যবধান থাকায় বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
বিশেষ করে নিতাইগঞ্জের আড়ত মিল পর্যায়ের ক্রয়মূল্য, পরিবহন ব্যয় এবং খুচরা বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করা দরকার। সব মিলিয়ে সরকারি পরিসংখ্যানে গত তিন মাসে জাতীয় পর্যায়ে চালের দাম মোটামুটি স্থিতিশীল থাকার তথ্য থাকলেও নারায়ণগঞ্জের স্থানীয় বাজারে কিছু জাতের চাল সরকারি ঢাকা বাজারদরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে বাজারের এই ব্যবধানের প্রকৃত কারণ অনুসন্ধান এবং নিয়মিত তদারকি এখন সময়ের দাবি।




















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)








(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)




আপনার মতামত লিখুন :