News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফার্নিশ অয়েলের গ্যাসে হেলপারের মৃত্যু, আহত ম্যানেজার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:৩৬ পিএম ফার্নিশ অয়েলের গ্যাসে হেলপারের মৃত্যু, আহত ম্যানেজার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ ওয়েল বহনকারী ট্যাংক লরির টাংকি চেক করতে গিয়ে ফার্নিশ অয়েলের গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নাসিক ৮নং ওয়ার্ডস্থ ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে। 

নিহত যুবক ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার ছিলেন। অপরদিকে আহত ব্যক্তির নাম মো. ফারুক (৪২)।

জানা গেছে, ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামক এক ব্যক্তির মালিকানাধীন  ফার্নিশ ওয়েল হাউজের সামনে ফার্নিশ ওয়েল বহনকারী একটি ট্যাংক লরির টাংকি চেক করতে লরির হেলপার নিহত রাতুল টাংকির ভেতর প্রবেশ করেন। তখন ফার্নিশ ওয়েলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। বিষয়টি মালিকের ম্যানেজার আহত মো.ফারুক বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধারের উদ্দেশ্যে টাংকির ভেতরে প্রবেশ করার সাথে সাথে তিনি নিজেও অজ্ঞান হয়ে পড়েন। 

পরবর্তীতে আশপাশের লোকজন তাদের উভয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে খানপুর সরকারি হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।