News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মাদরাসায় আগুনের ঘটনায় নিরপক্ষে তদন্তের দাবী শিবিরের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:৪৪ পিএম মাদরাসায় আগুনের ঘটনায় নিরপক্ষে তদন্তের দাবী শিবিরের

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারায় অবস্থিত ‘জামিয়া আশরাফিয়া মাদরাসা’য় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তারা এই পরিদর্শনে যান।

পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সভাপতি অমিত হাসান সহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মাদরাসার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করেন এবং মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। একই সাথে তাঁরা এই অশুভ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।