News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অগ্নিদুর্ঘটনায় সহমর্মিতা জানাতে আশরাফিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৬:২২ পিএম অগ্নিদুর্ঘটনায় সহমর্মিতা জানাতে আশরাফিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোট

ফতুল্লার শান্তিধারা এলাকার দেশের সুপ্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া আশরাফিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর নিতে এবং সহমর্মিতা জানাতে মাদ্রাসা পরিদর্শন গিয়েছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, আমলাপাড়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস, নারায়ণগঞ্জ জেলা বেফাকের সভাপতি আল্লামা আব্দুল কাদির। মঙ্গলবার রাতে তিনি এই পরিদর্শনে যান।

আল্লামা আব্দুল কাদির এ সময় তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং প্রাথমিকভাবে তাৎক্ষনিক নগদ ২০ হাজার টাকা মাদরাসা মুহতামিম সাহেবের সমীপে প্রদান করেন।

এ সময় তিনি আরো বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডের সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। এই অনভিপ্রেত দুর্ঘটনায় প্রতিষ্ঠানের যে ক্ষতি সাধিত হয়েছে, তাতে আমরা আপনাদের সাথে সমব্যাথী। আল্লাহ তাআলা আপনাদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও প্রজ্ঞার সাথে মোকাবিলা করার তাওফিক দান করুন।