ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে মাদানীনগর মাদ্রাসাসংলগ্ন গ্রীন গার্ডেন অডিটরিয়ামে আয়োজিত জেলা ও নগর সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
নবগঠিত জেলা কমিটিতে হাফেজ সোহেল সরকারকে সভাপতি, হাফেজ রুহুল আমীনকে সহসভাপতি ও হাফেজ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে মহানগর কমিটিতে মাওলানা আব্দুর রশীদকে সভাপতি, মুহাম্মাদ আবুল বাশারকে সহসভাপতি, মুহাম্মাদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মাদ ওমর ফারুককে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পীর সাহেব চরমোনাই।
প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রশীদ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ।
সম্মেলনের শেষ পর্যায়ে পীর সাহেব চরমোনাই বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৭-২৮ সেশনের জেলা ও মহানগর কমিটির নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।














(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)





(18)-20261110062943.jpg)






(6)-20261106125255.jpg)



আপনার মতামত লিখুন :