News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ইউনিয়ন পরিষদের নির্বাচনেও প্রস্তুতিতে পিছিয়ে বিএনপি এগিয়ে জামায়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০২ পিএম ইউনিয়ন পরিষদের নির্বাচনেও প্রস্তুতিতে পিছিয়ে বিএনপি এগিয়ে জামায়াত

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ২৭ মে  পর্যন্ত ৫ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে হিসেবে দিন যাওয়ার সাথে সাথে ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা জুড়েই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তারা নিজেদেরকে বিভিন্নভাবে আলোচনায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতি বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে প্রধান বিরোধী দলে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী যেন এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জের প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই অভ্যন্তরীণভাবে একক চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আর এই প্রার্থীদেরকে সামনে রেখে নিয়মিত সংশ্লিষ্ট এলাকায় ঐক্যবদ্ধভাবে প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের নিজেদের এগিয়ে রাখছেন।

আর তাদের বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির যেন নির্বাচন নিয়ে কোনো ভাবনা নেই। জেলার প্রত্যেকটি ইউনিয়নেই কমপক্ষে ৬ থেকে ৭ জন সম্ভাব্য প্রার্থী নিজেদের মতো করে আলাদাভাবে প্রচারণামূল কার্যক্রম করে যাচ্ছেন। তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে না। ফলে ভোটের হিসেবেও জামায়াতে ইসলামীর প্রার্থীদের এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিভিন্ন পর্যায়ের কথা বলে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি দলীয় প্রার্থী স্বাভাবিকভাবেই সুবিধাজনক অবস্থানে থাকবেন। ফলে নির্বাচনের মাঠে দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে তাদের প্রার্থীর যেন অভাব নেই। ছাত্রদল থেকে শুরু করে বিএনপির নেতা-কর্মী-সমর্থক সকলেই বিএনপির সমর্থনের প্রার্থী হওয়ার প্রচেষ্টায় রয়েছেন।

অনেকে আবার বিএনপি দলীয় সমর্থন না পেলেও মাঠে থেকে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখছেন। প্রয়োজনে বিএনপি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে হলেও ভোটের মাঠে নিজের যোগ্যতার প্রমাণ দেয়ার প্রচেষ্টায় রয়েছেন। যারা ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই কমপক্ষে ৬ থেকে ৭ জন বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থী প্রস্তুত রয়েছেন। যারা বিভিন্নভাবে নিজদের জানান দিয়ে আসছেন। আবার কোনো কোনো ইউনিয়নে প্রায় দেড় দশক বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থী সরব রয়েছেন।

এদিকে বিএনপির বিপরীতে বর্তমান প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রার্থীরা একক হিসেবে সরব রয়েছেন। তারা নিজ নিজ অবস্থানে থেকে সংশ্লিষ্ট এলাকায় সরব রয়েছেন।

পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিকভাবে তারা যোগ্য প্রার্থীর সন্ধানে রয়েছেন। কোনো কোনো ইউনিয়ন তারা চূড়ান্ত করে রেখেছেন। নির্বাচনের তফসিল হওয়ার সাথে সাথেই তারা ঘোষণা দিয়ে ভোটের মাঠে নেমে যাবেন বলে জানিয়েছেন।

বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের যে অবস্থায় থাকুক না কেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থীতার সংখ্যা যে অনেক হবে এটা সহজেই অনুমেয় করা যাচ্ছে। আর এই অধিক সংখ্যক প্রার্থী থেকে কার প্রতি বিএনপি সমর্থন দিবে এটা যাছাই করা বেশ কষ্টসাধ্য বিষয় হিসেবে আবির্ভাব হবে বিএনপির কেন্দ্রীয় জন্য। আবার সঠিক প্রার্থী বাছাই করতে না পারলে বিজয় ধরে রাখাটাও চ্যালেঞ্জিং হয়ে যাবে।

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. মজিদ ভূইয়া বলেন, এখন দল ক্ষমতায়। তাই প্রার্থীর কোনো অভাব নেই। আমাদের রূপগঞ্জ উপজেলায় ৭ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আর রূপগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নেই ৭ থেকে ৮ জন্য চেয়ারম্যান প্রার্থী রয়েছে। অনেকে আবার আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেও নির্বাচন করতে চাচ্ছে। এখন দল যাকে যোগ্য মনে করে তিনিই নির্বাচন করবেন।

আড়াইহাজারে ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ডা. মনির বলেন, আমার নির্বাচনের ব্যাপারে পূর্ণ প্রস্তুতি রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে সমর্থন দিবে। তবে এখন দল ক্ষমতায়; যার কারণে এখন প্রার্থীর সংখ্যা অনেক বেশি। সকলেই প্রার্থী হতে চায়; তবে আমার ইউনিয়নে প্রার্থী কম। অন্যান্য ইউনিয়ন অনেক বেশি। আড়াইহাজার উপজেলায় ১০ টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে এমনও ইউনিয়ন আছে যেখানে প্রায় ১৬ থেকে ১৭ জন বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থী রয়েছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু বলেন, সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়নকে কেন্দ্র করে আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন প্রার্থী প্রস্তুত রয়েছে। এসকল সম্ভাব্য প্রার্থীরা যার যার এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমি আমার এলাকায় নিয়মিত জনসাধারণের সাথে যোগাযোগ রেখেছি। জনসাধারণও বেশ সাড়া দিচ্ছেন আমার প্রতি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদেই আমাদের দলীয় লোকজন প্রস্তুতি নিতে শুরু করছেন। তবে এবার দলীয় মনোনয়ন থাকবে না; দলীয় সমর্থন থাকবে। নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর আমরা আমাদের দলীয় সমর্থন জানিয়ে দিবো।

দলীয় সমর্থনের বাইরে গিয়ে নির্বাচন করতে চাইলে সে প্রসঙ্গে তিনি বলেন, যারা দলীয় সমর্থনের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিবেন তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কারণ এটা সরাসরি দলীয় শৃঙ্খলার সাথে সম্পৃক্ত। যিনি দলীয় শৃঙ্খলা মানতে পারবেন না তার দলে থাকার প্রয়োজন আছে বলে মনে হয় না।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে দলীয়ভাবে আমরা প্রার্থী ঘোষণা দিয়েছি। তারা নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন। যদিও তারা আরও আগে থেকেই কাজ করে যাচ্ছেন। 

একইভাবে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী থাকছে না। সে হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে না। তবে আমরা প্রত্যেকটি ইউনিয়নেই প্রার্থী চূড়ান্ত করে রেখেছি। নিজেদের মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কয়েকটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় যাছাই বাছাই চলছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তাদেরকে চূড়ান্ত করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি চলমান আছে। নারায়ণগঞ্জের সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের প্রার্থী দেয়া হবে। প্রার্থীও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আশা করি আগামী একমাসের মধ্যেই প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে।

অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নারায়ণগঞ্জের নেতাকর্মীরা নানা কর্মকাÐেই বিতর্কিত হয়ে পড়ছেন। মূলদল থেকে শুরু করে তাদের অঙ্গ সহযোগি সংগঠনে কোথাও যেন কোনো নিয়ন্ত্রণ নেই। তারা চাঁদাবাজি ও মারামারির একের পর এক ঘটনায় ইমেজ সংকটে ফেলে দিচ্ছে বিএনপিকে। নেতাকর্মীদের নানা বিতর্কিত ঘটনায় বিএনপির ক্ষমতা গ্রহণের বছর পার না হতেই বিএনপিকে জনগণের কাছে নেতিবাচক হিসেবে প্রতিষ্ঠিত করে তুলছে। তারা নিজেরাই নিজেদের দলকে ইমেজ সংকটের দিকে ধাবিত করে তুলছেন।

বিএনপির নেতাকর্মীরাই যেন বিএনপির নেতাকর্মীদের প্রতিদ্ব›দ্বী হিসেবে আবির্ভাব হয়েছেন। প্রতিনিয়তই নারায়ণগঞ্জের কোনো না কোনো এলাকায় কোনো না কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্ব›দ্বীতার খবর পাওয়া হচ্ছে। পাশাপাশি শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছেন একরকম কিন্তু অধস্তন নেতাকর্মীরা করছেন আরেকরকম।

এর আগে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছে বিএনপি। আর এই ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগি সংগঠনগুলো আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। কেউ কাউকেই মানতেই চাচ্ছেন না। যেন বিএনপির ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনে সকলেই নেতা। আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না শীর্ষ পদধারী সিনিয়র নেতারা। যা দিন দিন বিএনপিকে বিতর্কিত করে তুলছে। বিএনপিকে সাধারণ মানুষের মাঝে সমালোচনার পাত্র হিসেবে পরিণত করছে।