নারায়ণগঞ্জের আন্দোলনের হটস্পট হিসেবে খ্যাত সাইনবোর্ড থেকে শিমরাইল মোড়। চব্বিশের জুলাই ও আগস্টের আন্দোলনে এ স্পটে ছিল বেশ উত্তাপ। নারায়ণগঞ্জ তো বটেই দেশের সকলের নজর ছিল এ স্থানে। আর আন্দোলনে এ স্পটেই সবচেয়ে বেশী সহিংশতা ঘটেছে। সঙ্গে যুক্ত হয়েছিল যাত্রাবাড়ী। সংশ্লিষ্টদের মতে যাত্রাবাড়ী হতে শিমরাইল পর্যন্ত মহাসড়কে যে কোন আন্দোলন মোড় ঘুরিয়ে দিতে পারে দেশের রাজনীতিতে।
এ স্পটটি নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন। আন্দোলনে ভ্যানগার্ড হিসেবে কাজ করা ছাত্রদলের মহানগরের কমিটি নাই অন্তত ২ বছর ধরে। ফলে নিস্ক্রিয় সংগঠনের নেতাকর্মীরা। কমিটিতে থাকা পদধারীরা ছুটছে যুবদলের কমিটির দিতে। ছাত্রদলে নজর নেই উদীয়মানদেরও। সম্প্রতি তোলারাম কলেজে শিবিরের সঙ্গে মার খেতে হয়েছে ছাত্রদলের।
এরই মধ্যে শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা থাকলেও ছিল না ছাত্রদলের কেউ।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, কমিটি না থাকায় ক্রমশ দুর্বল হয়ে উঠছে ছাত্রদল। সেটার খেসারত দিতে হতে পারে দলটিকে।
ছাত্রদলের নতুন কমিটি গঠন না হওয়ায় পদপ্রত্যাশী তরুণ নেতাকর্মীরা সাংগঠনিক পরিচয় ও নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাবেক ও বতর্মান নেতৃবৃন্দরা। দীর্ঘদিন ধরে কমিটির অপেক্ষায় থাকা অনেকেই সক্রিয় রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংগঠনিক কার্যক্রম এবং নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।
২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা, মহানগরসহ অধীনস্থ বিভিন্ন ইউনিটের কমিটি বিলুপ্ত করে। এরপরও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় প্রায় দুই বছর ধরে নেতৃত্বের শূন্যতা রয়েছে।
মহানগরের সবশেষ কমিটির সভাপতি ছিলেন রাকিবুর রহমান সাগর। তিনি এখন যুবদলের রাজনীতিতে আগ্রহী। সাধারণ সম্পাদক রাহিদ শিকদার থাকেন বন্দরে। তারা বাবা জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনিও কদাচিৎ মাঠে নামেন। যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব সক্রিয়। তিনি তোলারাম কলেজ কেন্দ্রীক রাজনীতি জিইয়ে রেখেছেন।
ছাত্রদলের রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি, কর্মীদের সংগঠিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম বিস্তারে জেলা ও মহানগর কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো না থাকায় সেই কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, কমিটি গঠনকে কেন্দ্র করে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়লেও কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্রদলের কেন্দ্রীয় ও দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেবেন। এতে নতুনদের নেতৃত্বে আসার সুযোগ তৈরি হবে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলত ফিরবে।














(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)





(18)-20261110062943.jpg)






(6)-20261106125255.jpg)



আপনার মতামত লিখুন :