News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ডাক্তারের অবর্তমানে নার্সের ভুল চিকিৎসায় গর্ভাবস্থায় শিশুর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:২৬ পিএম ডাক্তারের অবর্তমানে নার্সের ভুল চিকিৎসায় গর্ভাবস্থায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়েছে। সুরমা আক্তার (১৯) নামক নারীর গর্ভপাতের সময়ে এই ঘটনা ঘটেছে তার পরিবারের অভিযোগ।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ওই হাসপাতালে আক্রমন করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় (নাসিক) ১নং ওয়ার্ডে প্রীয়ম টাওয়ার ভবনের মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সুরমা আক্তার কিশোরগঞ্জের আনিসুর রহমানের স্ত্রী। তারা পরিবারবর্গ ১নং ওয়ার্ডের ধনুহাজী রোডস্থ মানিক টাওয়ারের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ৯ মাস যাবত উক্ত হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করছিল ভুক্তভোগী সুরমা আক্তার। গতকাল ১০ নভেম্বর তীব্র ব্যাথ্যা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি গর্বপাতের কথা জানিয় তাদের কাছে সাদা কাগজে বন স্বাক্ষর নেন। পরিবার স্বাক্ষর করার কিছুক্ষণ পরে প্রথমে গর্ভধারনী নারীর গর্ভ হতে একজন শিশু স্বাভাবিকভাবে জন্ম নেন। পরবর্তীতে দ্বিতীয়  সন্তানের জন্য নার্সরা চেষ্টা করলে তীব্র ব্যাথ্যা অনুভব হলে ব্যাথ্যার ইনজেকশন দেওয়া হয়, আর এতেই অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিক সাইনবোর্ডের প্রো একটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে এবং গর্ভধারণীকে সিসিইউতে ভর্তি করান।

ভুল চিকিৎসার বিষয়টি জেনে ক্ষুদ্ধ  স্থানীয়রা ওই হাসপাতাল গিয়ে ম্যানেজারসহ কয়েকজনকে মারধর করেছেন।

ভুল চিকিৎসায় নিজের নাতিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্বাশুড়ি হনুফা বেগম।

তিনি জানান, আমার ছেলের বউয়ের অতিরিক্ত ব্যাথ্যা উঠার পর আমি হাসপাতালের ম্যানেজার মাসুদকে জানালে সে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে আমরা হাসপাতালে আনলে তারা ডাক্তার সহকারী অধ্যাপক ডাঃ ফারহানা তাবাসসুম দ্বারা গর্ভপাত করানো হবে বলে জানান। তবে,ডাক্তার আসবে আসবে বলে দীর্ঘ সময় অতিবাহিত হলে হাসপাতালের নার্স শিউলিসহ দু'জনের চেষ্টাতেই নর্মালে একজন শিশুর জন্ম হয়। এরপর দ্বিতীয়জনের সময়ে তীব্র ব্যাথ্যা হলে তারা ডাক্তার এসে দেখবেন বলে ব্যাথ্যা কামানোর জন্য ইনজেকশন দিলে অবস্থা খারাপ হয়। একপর্যায়ে আমার ছেলের বউয়ের অবস্থা বেশি খারাপের দিকে গেলেও ডাক্তার আসেনি এবং তারা আমাদেরকে অন্য হাসপাতালে যেতে দিচ্ছিলো না। পরবর্তীতে আমরা জোরপূর্বক প্রো-একটিভ হাসপাতালে নিয়ে জানতে পারি বাচ্চা মারা গেছে এবং বউয়ের অবস্থা ভালো না।

ভুক্তভোগীর শ্বশুর বলেন, ডাক্তার না এনে নার্স দিয়ে চিকিৎসা করানোতে আমাদের নাতির মৃত্যু হয়েছে। বর্তমানে আমার বউ প্রো একটিভ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছেন। আনরা এর সঠিক বিচার চাই।

মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের ম্যানেজার মাসুদ জানান, চিকিৎসাকালীন সময়ে রোগীর অবস্থা ভালো ছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয়টাও নরমালে হয়ে যাবে যার কারণে দ্বিতীয় সন্তানের সময়ে আমরা ডাক্তারকে নিষেধ আসতে করেছিলাম।

বিক্ষুদ্ধ স্থানীয়রা হাসপাতালে অবস্থান সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই হেমায়তেয় উল্লাহ ঘটনাস্থল এসেছেন।