News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্য প্রতিরোধে বন্দরে আশার শোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৩২ পিএম নৈরাজ্য প্রতিরোধে বন্দরে আশার শোডাউন

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন বিএনপি নেতাকর্মীরা।

আশা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে। এটা নতুন কিছু না। যখন আমরা বিরোধীদলে ছিলাম আন্দোলন সংগ্রাম হয়েছে, বাসে আগুন দেয়া হয়েছে। আমরা বারবার বলতাম এটা আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে। তারা বাসে আগুন দিয়ে আমাদের নেতাকর্মীদের নাম দিচ্ছে।

তিনি বলেন, তারা বলতো বিএনপি আন্দোলন করতে পারে না। এটা বলে তারা বুঝাতো বিএনপি জ্বালাওপোড়াও করতে পারে না। আমাদের একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর রহমত ও জনগণের ভালবাসা। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যাননি৷ তিনি সবসময় বলেছেন এই দেশের বাইরে আমাদের কোন ঠিকানা নেই। কখনও তিনি অন্যায় আন্দোলনকে প্রশ্রয় দেননি।

তিনি আরও বলেন, আমরা যেকোন মূল্যে এই আগ্রাসীদের বিরুদ্ধে থাকবো। আপনি পলাতক ফাঁসির আসামি। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতো হবে। বিগত সময়ে অনেক গুপ্ত ছিল। এখন বলে আমরা না নামলে বিএনপি মোকাবিলা করতে পারবে না। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমাদের ঐতিহ্য আছে। আমরা এই ঐতিহ্যকে ধারণ ও লালন করি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।