News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরদাউসকে লাঞ্ছিত, জমিয়তের সদস্য সচিব মনওয়ারের প্রতিবাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০২:৪১ পিএম ফেরদাউসকে লাঞ্ছিত, জমিয়তের সদস্য সচিব মনওয়ারের প্রতিবাদ

নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহবায়ক ফেরদাউসুর রহমানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহানগরের সদস্য সচিব মাওলানা মনওয়ার হোসাইন।

বিবৃতিতে তিনি বলেন, একজন আলেমের উপর হামলা কোনভাবেই মেরে নেওয়া যায় না।

তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, জমিজমা-সংক্রান্ত কোনো বিরোধ থাকলে আইনি প্রক্রিয়ায় তার নিষ্পত্তি হওয়া উচিত। কোনো অবস্থাতেই একজন দলীয় দায়িত্বশীল কিংবা কোনো নাগরিককে অপমান, হেনস্তা বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে হেয় করা নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগজনক।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ এ ধরনের হেনস্তার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।