News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সাদপন্থিরা ‘র’ এর এজেন্ট, জুলাই স্মৃতিস্তম্ভে অঘটন ঘটাতে পারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৯:৩২ পিএম সাদপন্থিরা ‘র’ এর এজেন্ট, জুলাই স্মৃতিস্তম্ভে অঘটন ঘটাতে পারে

সাদপন্থিদের ‘র’ এর এজেন্ট আখ্যা দিয়ে তাদের দ্বারা জুলাই স্মৃতিস্তম্ভে বড় ধরণের অঘটন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী।

নারায়ণগঞ্জে সাদপন্থীদের হাজীগঞ্জ রেললাইনে মারকায নির্মাণ বন্ধ এবং দেশব্যাপী তাদের কার্যক্রম নিষিদ্ধ ও ২০১৮-২০২৪ সালে টঙ্গী ময়দানে হত্যাকান্ডের বিচারের দাবিতে শুক্রবার ৬ নভেম্বর দুপুরে শহরের ডিআইট মসজিদের জুমআ নামাজের শেষে ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাত নারায়ণগঞ্জ এর প্রতিবাদ সমাবেশ থেকে এমন আশঙ্কা প্রকাশ করা হয়।

তিনি বলেন, সাদপন্থিরা হলে র এর এজেন্ট। যেহেতু তারা হাজীগঞ্জে জুলাই স্মৃতি সৌধের পাশে তাদের আস্তানা গড়েছে। সেহেতু তারা সেখানে একটি বড় ধরনের অঘটন ঘটিয়ে দিয়ে ওলামা কেরামদের ফাঁসিয়ে দেওয়ার মত ঘটনা ঘটাতে পারে। ‘র’ এর এজেন্ট এমন কোনো কাজ নাই তারা করতে পারেনা। দেশের বিভিন্ন স্থানথেকে গুন্ডাপান্ডা এনে তারা এখানে জমা করছে। জুলাই স্তম্ভের পাশে কিছু সরকারি জায়গা আছে তারা সেগুলো দখলের পাঁয়তারা করছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেনা এমনটা হলে আমরা প্রশাসনের বিরুদ্ধেই মামলা করবো।

শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, জাকির হোসেন কাসেমী, মুফতী মাহবুব, হাফেজ মাওলানা জুবায়ের, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা তানিমসহ আরো অনেকে।