নারায়ণগঞ্জে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মো. আব্দুল মালেক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, আমি জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কটুক্তি করে থাকলে দুঃখিত। কিন্তু উনি যে ফতোয়া দিয়েছে তা আমাদের লক্ষ লক্ষ মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আপনি দালালি করলে ওই জায়গা ছেড়ে দিয়ে করেন। খতিব উবায়দুল হককে নিয়ে কেউ কথা বলে না।
সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থেকে তিনি এই সমালোচনা করেন। এদিন রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
আমির হামজা বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন; বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলোয়ার হোসে সাঈদী কি গুমরাহ ছিলো? আপনার তওবাহ করা উচিত। জামায়াতে ইসলামী পদ্ধতিতে ভুল থাকতে পারে। যারা মন থেকে জামায়াতে ইসলামী করে তাদের ইখলাসে কোনো ভুল নাই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, অনেক মুরুব্বি ইদানীং খারাপ কথা বলে। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে; উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি যার কথা ঠিক নেই মাথা ঠিক নেই তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করেন। আল্লামা মামুনুল হককে চিনি। আমি ছোট মানুষ; আপনি মামুনুল হককে গালি দিয়েছেন। আমাকে বলেছেন; আমি যদি এটা না হই; তাহলে আপনি এটা।
আমির হামজা বলেন, যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় তারা কাফের। যারা বলেন আমির হামজা বিতর্কিত; তাকে আসতে দেয়া যাবে না। আমাকে বিতর্কিত বানিয়েছেন আপনারা। আমি এমপি নমিনেশন পাওয়ার আগে আমার নামে কেউ খারাপ কথা লিখে নাই; এখন এসব কথা আসে কেন? যারা আমাদের ভুলের কথা বলে তাদের ভুলের শেষ নেই। যারা মাকে খাবার দেয় না তারা আমাদের নিয়ে কথা বলে।
এর আগে নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় আলেম ওলামারা আমির হামজার ওয়াজ মাহফিল নিয়ে আপত্তি করলে অসন্তোষের সৃষ্টি হয়। সবশেষ এই ঘটনায় ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয় আমির হামজা আসবেন।



















(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(31)-20261116072622.jpg)




(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)


আপনার মতামত লিখুন :