News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামতলায় ফেরদাউসকে মারধর পাঞ্জাবী ছিঁড়ে দিগম্বর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৭:৫৭ পিএম জামতলায় ফেরদাউসকে মারধর পাঞ্জাবী ছিঁড়ে দিগম্বর

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে মারধর করা সহ পাঞ্জাবি ছিঁড়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। ফেরদাউসের দাবী হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী। তবে ছাত্রদলের নেতার দাবী তারা জড়িত না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১২টায় শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে আসেন মাওলানা ফেরদাউসুর রহমান। এসময় কয়েকজন এসে ফেরদাউসুর রহমানকে কর্ণারে ডেকে নিয়ে যান। সেই সাথে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ফেরদাউসুর রহমানকে মারধর করা সহ তার পাঞ্জাবী ধরে টান দিলে পাঞ্জাবী ছিঁড়ে যায়। পরবর্তীতে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

জেলা জমিয়তের আহবায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় ছাত্রদল কর্মী অনিক, তোফায়েল সহ ২০ থেকে ২৫ জন এসে আমার উপর হামলা করে।

তবে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে তার উপর হামলা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের নারী সহ একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচাক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাওলানা ফেরদাউসুর রহমান একজন নারীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করছেন। তার সঙ্গে থাকা নারীর পক্ষ থেকেই ভিডিওটি ধারণ করা হচ্ছিলো। এসময় মাওলানা ফেরদাউসুর রহমানকে বিছানায় বসে থাকতে দেখা যায়। এক পর্যায়ে তিনি বসা থেকে উঠে তার লুঙ্গি ঠিক করছিলেন।

তবে এ বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই। আমি এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো।