News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৭:৫৬ পিএম সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নাসিক ৪নং ওয়ার্ডের বউ বাজার সংলগ্নের দশতলার সামনে তাকে গুলি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রনি এবং রঙ মিস্ত্র আসলাম নামের সাহেব আলীর দুই সহযোগী একত্রিত হয়ে সন্ধ্যা ৬টায় বউবাজার এলাকায় সাহেব আলীকে সরাসরি গুলি করেন। ওইসময় হত্যাকারীদের বর্ষিত গুলি তার মাথায় এবং বুকে গিয়ে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভ্যন্তরীন দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছেন। তারই এক সহযোগী তাকে গুলি করেন।

সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে- ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতা ৩টি, সরকারি কাজে বাধা ৫টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতি ২টি।