নারায়ণগঞ্জ আদালতপাড়ায় যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন নামের আইনজীবী মারা গেছেন।
রোববার সকাল ১০টায় শহরের দুই নং রেল গেট এলাকা সংলগ্ন স্থানে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাঁর এ মৃত্যুতে আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।




































আপনার মতামত লিখুন :