News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু মহামারি থেকে বাঁচতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৯:৪৬ পিএম ডেঙ্গু মহামারি থেকে বাঁচতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বাদ আসর আয়োজিত এই অনুষ্ঠানে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধে প্রতিষেধক হোমিও ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি মেয়র প্রার্থী  মাওলানা আবদুল জব্বার।

তিনি ডেঙ্গু মহামারি থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

তিনি সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের বৈষম্য তুলে ধরে বলেন, সরকার নানান পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মিল পাওয়া যায় না।

পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমানে দেশে শুধু মশার উপদ্রবই নয়, বরং চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

উক্ত কর্মসূচী ও সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। এছাড়া জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।