News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মুঘল সম্রাটের ষোলতম বংশধর জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১০:০০ পিএম মুঘল সম্রাটের ষোলতম বংশধর জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান

নিজেকে মুঘল সম্রাট বাবর শাহ’র ১৬তম বংশধর দাবি করে দীর্ঘদিন ধরে দখলমুক্ত অবস্থায় পড়ে থাকা পারিবারিক জমির প্রকৃত মালিকানা নির্ধারণ ও জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন কিং আব্দুর রহমান বাহাদুর শা।

এ বিষয়ে জমির দলিল, খতিয়ান ও অন্যান্য প্রয়োজনীয় ভূমি রেকর্ড যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের পারিবারিক জমির ইতিহাস, মালিকানা-সংক্রান্ত বিরোধ এবং জমিটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে কিং আব্দুর রহমান বাহাদুর শা জানান, তাঁর দাবি অনুযায়ী, জাতীয় জমির ৫৪৬৩-এ নম্বরের একটি জমির দলিল ১৯১৭ সালে সম্পাদিত হয়। তবে ১৯৪২ সাল থেকে জমিটির ইতিহাস ও মালিকানা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘ সময় ধরে জমিটি খালি পড়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

জমিটির মালিকানার পক্ষে তাঁদের কাছে তিনটি খতিয়ান বা ভূমি রেকর্ড রয়েছে। এসব রেকর্ড জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে বলে তিনি মনে করেন।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির দলিল, খতিয়ান এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হলে প্রকৃত মালিকানা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কিং আব্দুর রহমান বাহাদুর শা আরও বলেন, জমি-সংক্রান্ত যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রচলিত আইন, সরকারি ভূমি রেকর্ড এবং সংশ্লিষ্ট দলিলপত্রের যথাযথ যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত মালিকের অধিকার প্রতিষ্ঠা এবং ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।