নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়ের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আবেগঘন বিদায়ী শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন (মঙ্গলবার) বেলা ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর সহকর্মীবৃন্দ।
দীর্ঘ কর্মজীবনে তাঁর অবদান ও অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানাতে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাঁর সহকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। সহকর্মীরা তাঁদের বক্তব্যে জনাব সদানন্দ রায়ের দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদায়ী প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এই উপজেলায় কাটানো সময়গুলো আমার কর্মজীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। এখানকার সহকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের যে অকুণ্ঠ সহযোগিতা আমি পেয়েছি, তা চিরকাল স্মরণে থাকবে।
তিনি আরও জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাঠপর্যায়ে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি সত্যিই আনন্দিত ও অভিভূত। আমাদের এই উপজেলা জাতীয় পর্যায়ে ৫ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই সাফল্যের পেছনে আপনাদের সবার অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।








































আপনার মতামত লিখুন :